

একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজাইনার হিসেবে আমাদের প্রায়ই বড় সাইজের ভিডিও ফাইল হ্যান্ডেল করতে হয়। ইন্টারনেটে আপলোড করা বা পেনড্রাইভে জায়গা বাঁচানোর জন্য ভিডিও কমপ্রেশন জরুরি। আমি রিসেন্টলি CompressO নামের একটি দারুণ ওপেন-সোর্স টুল ব্যবহার করছি যা আপনার ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা বদলে দেবে।
কেন এটি ব্যবহার করবেন?
কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো: ভিডিওর কোয়ালিটি নষ্ট না করেই ফাইলের সাইজ অবিশ্বাস্যভাবে ছোট করে দেয়।
প্রাইভেসি ফার্স্ট: কোনো ক্লাউড আপলোড নয়, সম্পূর্ণ অফলাইনে কাজ করে। আপনার ভিডিও থাকছে আপনার কাছেই।
অডিও বুস্টার: ভিডিওর শব্দ কম থাকলে তা দ্বিগুণ (২০০%) পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।
সুপার ফাস্ট: যারা দ্রুত কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এটি পারফেক্ট।আমি এই ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে ভিডিও কম্প্রেস করবেন এবং এর গোপন ফিচারগুলো কাজে লাগাবেন।

Post a Comment